ঢাকা-১০ আসনে চিত্রনায়ক ফেরদৌসসহ ৩ জনের মনোনয়ন বৈধ, বাতিল ৮

ঢাকা-১০ আসনে চিত্রনায়ক ফেরদৌসসহ ৩ জনের মনোনয়ন বৈধ, বাতিল ৮। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকার মাঝি চিত্রনায়ক ফেরদৌস আহমেদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) রাজধানীর রিটার্নিং কর্মকর্তার দপ্তরে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
তথ্য অনুযায়ী, ঢাকা-১০ আসনে মনোনয়নপত্র জমা দেন ১১ প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগের চিত্রনায়ক ফেরদৌসসহ৩ জনের প্রার্থিতা বৈধ ও ৮ জনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
আজ সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর যাচাই-বাছাই শেষে বৈধ ও বাতিল হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে। আজ সকাল ৯টায় এ কার্যক্রম শুরু হয়েছে।

আগামী ৭ জানুয়ারি নির্বাচনের তারিখ ধরে গত ১৫ নভেম্বর আসনন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মো: কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর।
আর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময়কাল ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচন প্রচার শুরু হবে ১৮ ডিসেম্বর, চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

রাজধানীতে মেস থেকে জবি শিক্ষার্থী অনিক পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাকরি ফিরে পেতে বিজিবি সদর দফতরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

মহাখালীতে ব্রিটিশ টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

যাত্রীর টাকায় নজর, বাসে শ্বাসরোধে হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩

জবি ছাত্রীকে মেস থেকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

