বাংলাদেশ গড়ায় বাধা দিলে শত্রু হিসেবে গণ্য হবে: এ্যানি

নতুন বাংলাদেশ গড়ার পথে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, মব মানেই বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা। আর বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা নতুন বাংলাদেশ গড়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। সুতরাং যারা সুন্দর বাংলাদেশ গড়ার কাজে বাধা হবে, তারা দেশের শত্রু হিসেবে গণ্য হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনার-এ রাষ্ট্রের পক্ষে এবং পরে দলের পক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।
এ্যানি বলেন, “আজকের এই দিনে আমরা অঙ্গীকার করছি, আগামী দিনে যেন দেশের গণতন্ত্র অটুট থাকে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকে। এটি আমাদের প্রতিশ্রুতি ও অঙ্গীকার।” তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নতুনভাবে বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে জাতীয় ঐক্যের বিকল্প নেই।

তিনি সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, সরকারকে সহযোগিতা করা সবার দায়িত্ব। কেউ যদি এর বাইরে গিয়ে কিছু করতে চায়, তার দায়ভার তাকেই নিতে হবে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনসহ দলীয় নেতাকর্মীরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করছে নানা অপশক্তি: রুহুল কবির রিজভী

