ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনও পুরোপুরি মুক্ত হয়নি: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদী শক্তি দেশ ছেড়ে পালিয়ে গেলেও বাংলাদেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি। দেশের ভেতরে ও বাইরে থেকে নানা ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
রোববার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বিবৃতিতে এসব কথা বলেন জামায়াত আমির।
বিবৃতিতে তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, কোরবানি ও আত্মত্যাগের শিক্ষা দেয়। হজরত ইব্রাহিম (আ.), হজরত হাজেরা ও হজরত ইসমাইল (আ.)-এর স্মৃতিবিজড়িত এই উৎসব মানুষকে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু উৎসর্গ করার মানসিকতায় উজ্জীবিত করে।

তিনি আরও বলেন, সমাজে বৈষম্য দূর করে শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের আদর্শ অনুসরণের আহ্বানও জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করতে একটি গোষ্ঠী নানা ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।
ঈদুল আজহাকে সামনে রেখে তিনি দেশবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে নিজের ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–র পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাইয়ে ছাত্র-জনতা চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: জামায়াত আমির

ইউপি নির্বাচনে দলের কেউ মুনাফিকি করলে ক্ষমা করবেন না প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

প্রতিমন্ত্রী ইশরাককে কেন অস্ত্র হাতে মাঠে নামতে হলো: প্রশ্ন হাসনাতের

শিক্ষকদের জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেবেই প্রধানমন্ত্রী: রুহুল কবির রিজভী

ভারত-বাংলাদেশ সম্পর্ক ‘বড় ভাই-ছোট ভাই’ নয়, সমতার হওয়া উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে সরকার: গোলাম পরওয়ার

নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী 'হা-ডু-ডু' খেলছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

নির্বাচনী কোনো কলঙ্ক নেবে না সরকার: প্রতিমন্ত্রী

