প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে আটক সিফাতের মুক্তি চাইলেন জামায়াত আমির

অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে ফেসবুকে ভিডিও পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার হওয়া কলেজ শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।
সমাবেশে জামায়াত আমির বলেন, অতিরিক্ত বিদ্যুৎ বিলে অতিষ্ঠ ও বিরক্ত হয়ে সিফাত নামের এক তরুণ নিজের ক্ষোভ প্রকাশ করেছিল। কিন্তু তাকে এমনভাবে গ্রেপ্তার করা হয়েছে যেন বাংলাদেশ উলটপালট হয়ে গেছে। থানায় নিয়ে দলীয় কর্মীরা তাকে নাজেহাল করেছে।
সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তাকে ভালোয় ভালোয় ছেড়ে দিন। যদি না ছাড়েন, তাহলে মনে রাখবেন, এক নূর হোসেন, এক ইয়াসমিন কিংবা এক ডাক্তার মিলন অনেকের গদি উলটপালট করে দিয়েছিল। কখন যে পচা শামুকে পা কাটবে, তা কেউ বলতে পারে না।
ডা. শফিকুর রহমান আরও বলেন, সিফাতের মুখের ভাষা দিয়ে নয়, তবে সে যে বিষয়টির প্রতিবাদ করেছে, সেই দাবিতে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাত হয়ে গর্জন করে উঠবে।
সমাবেশে নিজেদের দাবির কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের দাবি স্পষ্ট। আপনারা আমাদের ছয় দফা দাবি দেখেছেন। এর সঙ্গে সপ্তম দফা হবে—কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে আমরা বরদাস্ত করব না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অতীতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছিল, সরকার ব্যবস্থা নেয়নি: নাহিদ ইসলাম

কেউ অভিযোগ করতে পারবে না মাদ্রাসার শিক্ষার্থীরা মাদক সেবন করে: জামায়াত আমির

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক

স্বরাষ্ট্রমন্ত্রীকে `কাঠের চশমা' খুলতে হবে: জাতীয় নারীশক্তি

বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

ছয় দাবিতে ১১ দলের লংমার্চ, যানজট শঙ্কায় ক্ষমা চাইলেন পরওয়ার

আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

ওমরাহ পালন করলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ

নবনির্বাচিত রাষ্ট্রপতির কপালে চুমু দিয়ে শুভেচ্ছা জানালেন জামায়াত এমপি মুজিবুর

