ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত: সংসদে ডা. তাহের

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদে সরকারি দলের সদস্যদের আক্রমণাত্মক আচরণ ও ভাষা ব্যবহারের তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বর্তমান সরকারি দলের আচরণকে বিগত আওয়ামী লীগ আমলের আচরণের সঙ্গে তুলনা করেছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে ডা. তাহের বলেন, “সরকারি দলের সদস্যদের আচরণ দেখে মনে হচ্ছে ওরাই আওয়ামী লীগ আর আমরা বিএনপি-জামায়াত। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে যেভাবে বিরোধী দলকে লক্ষ্য করে বিষোদগার করা হতো, এখন সরকারি বেঞ্চ থেকে ঠিক একই ধরনের আচরণ লক্ষ্য করা যাচ্ছে।”
তিনি অভিযোগ করেন, সংসদে বিরোধী সদস্যদের ঢালাওভাবে ‘রাজাকার-আলবদর’ বলে সম্বোধন করা হচ্ছে, যা চরমভাবে অসংসদীয়। তিনি বলেন, “রাজনীতিতে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে এখন গুণগত পরিবর্তনের সময় এসেছে। শুধু মুখে বললেই হবে না, মানসিকতার পরিবর্তন জরুরি।”

বক্তব্যের এক পর্যায়ে ডা. তাহের ইসলামী ব্যাংক নিয়ে চলমান বিভ্রান্তির জবাব দেন। তিনি দাবি করেন, “ইসলামী ব্যাংক জামায়াতে ইসলামীর কোনো প্রতিষ্ঠান নয়। বর্তমানে এর পরিচালনা পর্ষদে জামায়াতের কোনো সদস্য বা সংসদ সদস্য নেই। এটি কিছু সৎ ও উদ্যোগী মানুষের তৈরি একটি প্রতিষ্ঠান, যা একসময় দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ বেসরকারি ব্যাংক হিসেবে স্বীকৃত ছিল।”
এ সময় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের এক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ডা. তাহের বলেন, “বেগম খালেদা জিয়া কারাবন্দি থাকাকালে জামায়াত কোনো বিবৃতি দেয়নি বলে যে দাবি করা হয়েছে, তা সঠিক নয়। আমরা শুধু বিবৃতিই দেইনি, তার মুক্তির দাবিতে রাজপথে আন্দোলনও করেছি।”
ডা. তাহের সংসদকে আরও কার্যকর ও মর্যাদাপূর্ণ করতে সরকারি দলকে সহনশীল হওয়ার এবং সংসদীয় রীতিনীতি মেনে চলার আহ্বান জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস ঘোষণা বিএনপির

দেশের এক ইঞ্চি জায়গার ওপরও কাউকে পা রাখতে দেওয়া হবে না: জামায়াত আমির

জুলাইকে প্রশ্নবিদ্ধ করা শেখ হাসিনার অপরাধের শামিল, মন্তব্য রাশেদ খাঁনের

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি কর্মীর

শেরপুরে বিস্ফোরক মামলায় স্বাস্থ্যকর্মী ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের ২ নেতা গ্রেপ্তার

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

