ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। তিনি এই সম্মেলনে অংশ নিচ্ছেন না বলে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
ব্রিফিংয়ে চিফ হুইপ বলেন, বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে ভারত আমন্ত্রণ জানিয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়। আমাদের প্রত্যাশা ছিল, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হবে।

এ সময় ভারতের সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্বাক্ষরিত ১০১টি সমঝোতা স্মারকের বিষয়েও কথা বলেন নূরুল ইসলাম মনি। তিনি জানান, এই সমঝোতা স্মারকগুলোর সবগুলোই বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা জোরদার

‘আপা আসবে, তাই চলে যাচ্ছি: ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছে বিএনপি: নাহিদ ইসলাম

কারামুক্তিতে মেজর আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জামায়াতের

ছয়টি শার্টের দামের সমান মজুরি চান আমজনতার তারেক

ডিসেম্বর নিয়ে ‘হাইপ’ তৈরির চেষ্টা, শেখ হাসিনা আজই ফিরে আসুক: স্বরাষ্ট্রমন্ত্রী

পত্রিকা নয়, ‘মিথ্যা ন্যারেটিভ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

টাকার বিনিময়ে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে জামায়াতের লিয়াঁজো, অভিযোগ রাশেদ খাঁনের

