বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান, লড়বেন ধানের শীষে ঝিনাইদহ-৪ আসনে

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন মোহাম্মদ রাশেদ খান। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তিনি।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আসন্ন নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মো. রাশেদ খান ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। তিনি দলের নেতাকর্মীদের রাশেদ খানের পক্ষে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।

এদিকে, গণ অধিকার পরিষদ জানিয়েছে, দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই রাশেদ খানকে বিএনপিতে যোগদানের অনুমোদন দেওয়া হয়েছে। ফলে তিনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

গতকাল শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গণমাধ্যমকে বলেন, ফ্যাসিবাদের পতনের লক্ষ্যে অতীত সরকারবিরোধী আন্দোলনে যুগপৎভাবে কাজ করেছে বিভিন্ন রাজনৈতিক শক্তি। সেই ধারাবাহিকতায় নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও একসঙ্গে নির্বাচন এবং জাতীয় সরকার গঠনের পরিকল্পনা রয়েছে।

নুরুল হক নুর বলেন, বর্তমান আরপিও অনুযায়ী জোটবদ্ধ হলেও নির্বাচন করতে হয় নিজ নিজ প্রতীকে। তবে বাস্তবতার কারণে সব এলাকায় নিজস্ব প্রতীকে জয় নিশ্চিত করা সম্ভব নয়। সে কারণে যুগপৎ আন্দোলনের শরিকদের কেউ কেউ বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

তিনি আরও জানান, অভ্যুত্থান-পরবর্তী গত দেড় বছরে পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে একই রাজনৈতিক ধারায় কাজ করা হয়েছে। সেই সমন্বয়ের অংশ হিসেবেই ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খান ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। এ সিদ্ধান্ত অনুযায়ী বিএনপিতে যোগদানের অনুমোদন দেওয়া হয়েছে এবং তিনি সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করবেন। শিগগিরই গণ অধিকার পরিষদে একজন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়া হবে।

রাজনৈতিক অঙ্গনে রাশেদ খানের বিএনপিতে যোগদান ও প্রার্থী ঘোষণা আসন্ন নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

ঐতিহ্যের জৌলুস হারাচ্ছে শেরপুরের দই

ঘড়ির কাঁটায় যখন ঠিক দুপুর ১২টা, বগুড়ার শেরপুর পৌর শিশু পার্ক এলাকা মুহূর্তেই রূপ নেয় এক ব্যস্ততম জনপদে। চারপাশ থেকে বাইসাইকেল, মোটরসাইকেল, ভ্যান ও...

বগুড়ায় নানা নাটকীয়তায় শেষ হলো এসএসসি পরীক্ষা

বগুড়া জেলায় নানা আলোচনা, সমালোচনা এবং কিছু নাটকীয় ঘটনার মধ্য দিয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন হয়েছে। জেলার ৭৭টি কেন্দ্রে মোট ৩৭...

সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতে বগুড়ায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন

‘নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’_এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে বগুড়ার বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের...

ঐতিহ্যের জৌলুস হারাচ্ছে শেরপুরের দই

ঘড়ির কাঁটায় যখন ঠিক দুপুর ১২টা, বগুড়ার শেরপুর পৌর শিশু পার্ক এলাকা মুহূর্তেই রূপ নেয় এক ব্যস্ততম জনপদে।...

বগুড়ায় নানা নাটকীয়তায় শেষ হলো এসএসসি পরীক্ষা

বগুড়া জেলায় নানা আলোচনা, সমালোচনা এবং কিছু নাটকীয় ঘটনার মধ্য দিয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন...

সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতে বগুড়ায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন

‘নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’_এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (২০...

গ্রামীণ ডানোনের দইয়ে ক্ষতিকর কেমিক্যাল, দুধে এন্টিবায়োটিক!

বগুড়ার শাজাহানপুর উপজেলায় গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড কারখানায় অভিযান চালিয়ে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দইয়ে...

১৯ দিন পর ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি জেলের মরদেহ

অন্বেষণ ডেস্ক : ভারতে উদ্ধার হওয়া এক বাংলাদেশি জেলের...

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাজারে আসছে ‘ট্রাম্প মোবাইল’

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি সপ্তাহে...