শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ভারত থেকে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়টি বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রাশেদ খান এ কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন সম্পূর্ণ স্বাধীন। দেশের স্বার্থের সঙ্গে সামঞ্জস্য রেখে যেকোনো সিদ্ধান্ত নেওয়া হবে এবং কোনো দেশের চাপ বা প্রভাবের ভিত্তিতে পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত নেওয়া হবে না। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থের ভিত্তিতে।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাশেদ খাঁন বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের পর দেশকে সংস্কার করে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে সরকার। অর্থনীতিসহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের এই সময়ে বিরোধী দলগুলোরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। ছোটখাটো যেসব বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব, সেগুলোকে বড় করে তোলার কারণে দেশের রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আন্তর্জাতিক পরিসরেও সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে।
সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সদস্য রুমিন ফারহানার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সংসদে রুমিন ফারহানা আওয়ামী লীগের ভাষা ব্যবহার করছেন। তার মধ্যে পলাতক শেখ হাসিনার ছবি দেখতে পাওয়া যায়। পাশাপাশি জামায়াতে ইসলামীর লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, তেল-গ্যাস সংকটের মতো জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে জামায়াতে ইসলামী সঠিক রাজনৈতিক পথ বেছে নেয়নি। সরকার যখন ভারতবিরোধী ও আধিপত্যবাদবিরোধী অবস্থানে রয়েছে, তখন সরকারের সহযোগিতায় না এসে উল্টো আওয়ামী লীগের সঙ্গে জোট করা দুঃখজনক ও হতাশাজনক।
র্যাব বিলুপ্তির প্রসঙ্গে রাজনৈতিক সহকারী বলেন, র্যাবের খুন-গুমের কলঙ্ক বর্তমান সরকার টানতে পারে না। শেখ হাসিনা র্যাবকে খুন-গুমের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন বলেই সারা দেশে এই বাহিনী বিলুপ্তির দাবি উঠেছিল। সেই প্রেক্ষাপটে সরকার সংসদে র্যাব বিলুপ্ত করে এসআরবি (SRB) নামে নতুন একটি বাহিনী গঠন করেছে। নতুন এই বাহিনীর কাছে জাতির প্রত্যাশা রয়েছে এবং দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এটি অগ্রগণ্য ভূমিকা পালন করবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে রাশেদ খাঁন সতর্ক করে বলেন, দল যাকে মনোনয়ন দেবে, সব নেতাকর্মীকে তাকেই মেনে নিতে হবে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ নির্বাচনে অংশ নিলে বা দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে দলের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে সবাইকে মেনে চলতে হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করছে নানা অপশক্তি: রুহুল কবির রিজভী

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী বৃদ্ধ বাবা-মাকে স্বস্তি দেবে: রুমিন ফারহানা

দল থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি: ফেসবুকে জামায়াত নেতা

প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে আটক সিফাতের মুক্তি চাইলেন জামায়াত আমির

অতীতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছিল, সরকার ব্যবস্থা নেয়নি: নাহিদ ইসলাম

কেউ অভিযোগ করতে পারবে না মাদ্রাসার শিক্ষার্থীরা মাদক সেবন করে: জামায়াত আমির

