ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করে না, বরং গণতন্ত্রে বিশ্বাসী। আওয়ামী লীগের যদি সৎ সাহস থাকে, তবে পালিয়ে না থেকে দেশে ফিরে আইন-আদালতের মুখোমুখি হওয়া উচিত।
রোববার (১৩ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিগত সরকারের তীব্র সমালোচনা করে এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিগত শাসনামলে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। দেশের সম্পদ লুণ্ঠন ও মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করা হয়েছে। এসবের হিসাব বাংলাদেশের মাটিতেই হবে। তিনি আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বলেন, নিজেদের নির্দোষ প্রমাণ করার সৎ সাহস থাকলে পালিয়ে না থেকে আদালতের মুখোমুখি হোন। তাহলে অন্য দেশে গিয়ে আশ্রয় নেওয়ার প্রয়োজন পড়বে না।

মন্ত্রী অভিযোগ করেন, দেশে নিজেদের অবস্থান বুঝতে পেরে আওয়ামী লীগের একাংশ বিদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন উসকানি দিচ্ছে। সার, বিদ্যুৎসহ বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তারা দেশে 'মব কালচার' সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশের স্থিতিশীলতা নষ্ট করার এই অপচেষ্টা দেশের মানুষ মেনে নেবে না এবং এদের দলীয়ভাবে শুধু প্রতিহত নয়, প্রতিরোধ করা হবে।
বিগত ১৭ বছরের শাসনব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, এ দেশের মানুষ অনির্বাচিত, রাতের ভোট ও ডামি নির্বাচনের সরকার দেখেছে, যাদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা ছিল না। তাদের অত্যাচার-নির্যাতন এমন পর্যায়ে পৌঁছেছিল যে দেশে থাকার মতো সৎ সাহস তাদের ছিল না। অন্যদিকে, ওয়ান-ইলেভেনের পর থেকে যত স্বৈরাচারী শাসনই আসুক না কেন, বিএনপি দেশের মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে মাঠে থেকে দায়িত্ব পালন করেছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তবে এত প্রতিকূলতার পরও বিএনপির নেতা-কর্মীদের মনোবল ভাঙা যায়নি বলে তিনি মন্তব্য করেন।
এর আগে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন নিয়ে নেতা-কর্মীদের মধ্যে কিছুটা হট্টগোলের সৃষ্টি হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করছে নানা অপশক্তি: রুহুল কবির রিজভী

