হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ

হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করছেন হাজারো মানুষ। শনিবার (১০ আগস্ট) ৩টার দিকে এই বিক্ষোভ শুরু হয়। এতে শাহবাগ ও আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ আছে।
ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সংঘটিত হামলা, ভাঙচুর, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এই সমাবেশে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন।
এ বিক্ষোভ সমাবেশে কারো হাতে, কারো মাথায় জাতীয় পতাকা বাঁধা দেখা যায়। সমাবেশ থেকে তাঁরা বিভিন্ন স্লোগানও দিচ্ছেন। ‘জাগো রে জাগো, হিন্দু জাগো’, ‘তুমি কে আমি কে, হিন্দু হিন্দু’, ‘স্বাধীন দেশে স্বাধীন নাই’, ‘তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি’, ‘জ্বালাও পোড়াও বন্ধ করো, মানুষ হওয়ার চেষ্টা করো’, ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ প্রভৃতি স্লোগান শোনা যায় সমবেত লোকজনের মুখে।
বিক্ষোভ সমাবেশে অনেক জনের হাতে বিভিন্ন দাবি সংবলিত পোস্টারও দেখা গেছে। এর মধ্যে রয়েছে ‘হিন্দুদের নিরাপত্তা চাই’, ‘দেশটা আজও স্বাধীন নয়, আমার মন্দিরে হামলা হয়’, ‘স্বাধীন দেশে সংখ্যালঘুরা স্বাধীন না কেন’, ‘মন্দিরে হামলা কেন? জবাব চাই জবাব চাই’, ‘সংখ্যালঘুদের সুরক্ষা চাই, আমরা কেন স্বাধীন নাই’, ‘প্লিজ সেভ বাংলাদেশি হিন্দু’ প্রভৃতি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজসহ বিভিন্ন সামাজিক সংগঠনও এ বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়েছেন। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে এর আগে গতকাল শুক্রবারও শাহবাগে হিন্দু ধর্মাবলম্বীদের হাজারো মানুষ বিক্ষোভ সমাবেশ করেছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে স্কুলছাত্রকে বিবস্ত্র করে চুল কেটে নির্যাতন, গ্রেপ্তার ১

শেরপুরে যৌতুকের দাবিতে গৃহবধূর পিঠে গরম তেল, স্বামী গ্রেপ্তার

একাত্তরে সনাতনীদের নির্যাতনকারীরাই নবরূপে নির্বাচনে: সালাহউদ্দিন আহমদ

গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নোয়াখালী বিভাগ দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

সুদের টাকা দিতে না পারায় বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

নওগাঁয় ৫ দফা দাবীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় কুকুর লেলিয়ে যুবককে নির্যাতন, গ্রেফতার ৩

নেপালের পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবাকে অপহরণ

