শেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

বগুড়ার শেরপুরে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বন বিভাগ বগুড়ার বিভাগীয় বন কর্মকর্তা মো. মতলুবুর রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম শাহীন।

প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল জব্বারসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, প্রতিটি নাগরিকের উচিত নিজ নিজ আঙিনায় অন্তত একটি করে ফলজ, বনজ বা ওষধি গাছ লাগানো। আলোচনা সভা শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন কার্যক্রমের উদ্বোধন করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে


