বগুড়ায় ৭ লাখ টাকার জালনোটসহ যুবক গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জালনোটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রিয়াজুল ইসলাম। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার(২৮ আগস্ট) সকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মীর অ্যান্ড রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালানো হয়। এ সময় একটি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে ৫০০ টাকার ১ হাজার ৪০০টি জালনোট পাওয়া যায়। উদ্ধাকৃত নোটগুলোর মোট মূল্য ৭ লাখ টাকা। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রিয়াজুল ইসলামকে আটক গ্রেফতার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি জালনোট চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে অভিযান চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

