‘৭১-২৪’ নিয়ে বিতর্ক, প্রদর্শনী থেকে শিল্পকর্ম সরাল রাবি প্রশাসন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত চিত্র প্রদর্শনীতে একটি শিল্পকর্ম নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। সমালোচনার পর সোমবার (১০ আগস্ট) সকালে শিল্পকর্মটি প্রদর্শনী থেকে সরিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (৯ আগস্টগ) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘জুলাই গণঅভ্যুত্থান: রং তুলিতে মুক্ত স্বদেশ’ শীর্ষক চিত্র প্রদর্শনী শুরু হয়। সেখানে প্রদর্শিত একটি শিল্পকর্ম নিয়ে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা আপত্তি জানান।
বিতর্কের কেন্দ্রে থাকা শিল্পকর্মটিতে একটি দাঁড়িপাল্লার দুই পাশে ‘৭১’ ও ‘২৪’ লেখা ছিল। ‘২৪’ লেখা পাশটি নিচের দিকে ঝুঁকে থাকায় এতে ১৯৭১ সালের তুলনায় ২০২৪ সালের গুরুত্ব বেশি দেখানো হয়েছে, এমন অভিযোগ ওঠে।
বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ১৯৭১ ও ২০২৪ সালকে পরস্পরের মুখোমুখি দাঁড় করানোর প্রবণতা জাতীয় ঐক্যের জন্য ইতিবাচক নয়। তাঁর মতে, এ ধরনের উপস্থাপনা বিভাজন তৈরি করতে পারে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ১৯৭১ বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি। ২০২৪ সালের ঘটনাও গুরুত্বপূর্ণ, তবে একটি ইতিহাসকে তুলে ধরতে গিয়ে অন্যটিকে ছোট করে দেখানো উচিত নয়।
অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ১৯৭১ ও ২০২৪ দুটি ভিন্ন সময়ের ভিন্ন প্রেক্ষাপটের ঘটনা। এগুলোকে প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে উভয় সময়ের প্রেরণা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেন তিনি।
তবে বিতর্কিত শিল্পকর্মটির শিল্পী বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি বলেন, জুলাইয়ের পর থেকে একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে ২০২৪ সালকে ১৯৭১ সালের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, শিল্পকর্মটি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় সেটি প্রদর্শনী থেকে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে শিল্পীর কাছ থেকে শিল্পকর্মটির বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
‘জুলাই গণঅভ্যুত্থান: রং তুলিতে মুক্ত স্বদেশ’ শীর্ষক প্রদর্শনীটি মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত চলবে। জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে চারুকলার সামনে আয়োজিত আর্ট ক্যাম্পে আঁকা ৮০টি শিল্পকর্ম এতে স্থান পেয়েছে। বর্তমানে শিল্পকর্মগুলো সিনেট ভবনের সামনে প্রদর্শন করা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬

সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষা দিলেন মা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল

শেরপুরে শিক্ষার্থী নেই মাদ্রাসায়, তবুও যাচ্ছে সরকারি বই!

সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

আন্দোলনের শঙ্কায় এইচএসসি কেন্দ্রগুলোতে অভিভাবকদের ভিড়

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নওগাঁয় শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বগুড়ায় এইচএসসি পরীক্ষা স্থগিতসহ তিন দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ডিসি কার্যালয়ে অবস্থান

