‘মঞ্চ ৭১’-এর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ‘মঞ্চ ৭১’-এর আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।
দুপুরে এডিসি আসাদের নেতৃত্বে পুলিশ লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজ আল আসাদ বলেন, আটককৃতদের থানা হেফাজতে নেওয়া হচ্ছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ জানান, “এখন এখান থেকে তাদের নিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। পরে সিনিয়র কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”
এর আগে সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সংগঠন ‘মঞ্চ ৭১’। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। তবে তিনি উপস্থিত হননি।
মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, “দল-মতের সব মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। লতিফ সিদ্দিকী সাহেবও এসেছিলেন। আমরা আলোচনা শুরু করি। এর কিছুক্ষণ পর ২০ থেকে ২৫ জন যুবক এসে হৈচৈ শুরু করে আমাদের ঘিরে ফেলে। তবে কারও গায়ে হাত দেয়নি তারা।”
প্রত্যক্ষদর্শীদের দাবি, ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন অনুষ্ঠানস্থলে ঢুকে অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করে রাখে এবং মিলনায়তনে প্রবেশে বাধা দেয়। এ সময় সেখানে ভাঙচুরও হয়। ঘটনাস্থলে ভাঙা একটি টেবিল পড়ে থাকতে দেখা যায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শেরপুরে বিস্ফোরক মামলায় স্বাস্থ্যকর্মী ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের ২ নেতা গ্রেপ্তার

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

