টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন আলিং হালান্ড

টানা চতুর্থ বারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জিতল ম্যান সিটি। সেই সঙ্গে টানা ২য় বারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জিতলেন ম্যান সিটির ফরোয়ার্ড আলিং হালান্ড।
গত (১৯ মে) রাতে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামে গেল মৌসুমের ট্রেবল জয়ী দল ম্যানচেস্টার সিটি। সেই ম্যাচে ওয়েস্ট হামকে ৩-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে গার্দিওলার সিটি।
এবারের মৌসুমে ম্যান সিটিকে লিগ জেতানোর কাণ্ডারি নরওয়েজিয়ান তাকরা স্ট্রাইকার আলিং হালান্ড। এবারের আসরে ৩১টি ম্যাচ খেলে সর্বোচ্চ ২৭টি গোল করেন তিনি। সেইসঙ্গে ৫টি গোলে অবদান রাখেন ২৩ বছর বয়সী এই তারকা ফুটবলার।

গোন্ডেন বুট জয়ের দৌড়ে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন চেলসির তারকা মিডফিল্ডার কোল পালমার। ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে ৩৩টি ম্যাচ খেলে ২২টি গোল করেন চেলসির এই তারকা ফুটবলার।
টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়ের পর হালান্ড বলেন, টানা দুই দু’বার গোল্ডেন বুট জেতা আমার জন্য বিশেষ অর্জন। একই সঙ্গে দলের সতীর্থ ও দলের কোচিং স্টাফদের নিয়ে তিনি বলেন, আমার শক্তিশালী দল ও সতীর্থদের খেলায় অবদান রাখতে পেরে আমি খুবই গর্বিত। আমাকে এই পুরস্কার জিততে সাহায্য করা আমার দলের সব সতীর্থদের ধন্যবাদ জানতে চাই।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পেলে-কাফু-রোনালদোদের রেকর্ডে ভাগ বসাবেন মেসি

যুক্তরাষ্ট্র বিদায়, এবার ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ দেখতে চান ট্রাম্প প্রশাসন

ফিফার নতুন নিয়ম ম্যাচটা নষ্ট করে দিয়েছে: সুইস কোচ মুরাত ইয়াকিন

অতিরিক্ত সময়ের ঝলকে শেষ চারের টিকিট পেল আর্জেন্টিনা

রোনালদোর মহিমা অন্য পর্যায়ের, অরা’র উদাহরণ তিনিই: ইয়ামাল

‘আমাদের একজন সালাহ, ২৬ জন মেসি’, মিশরের সহকারী কোচ

এটা বাতিল করে দেখাও: ট্রাম্পকে খোঁচা বেলজিয়ামের

বিদায় নিয়েও কতো টাকা পাচ্ছে ব্রাজিল?

ব্রাজিলের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করতে চাই: ব্রুনো গিমারেস

