টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত হলেন শহীদ আফ্রিদি

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত হয়েছেন পাকিস্তনের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি। আগামী (১ জুন) থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে ৯বম (আইসিসি) টি-২০ বিশ্বকাপের আসর।
টুর্নামেন্টে শুভেচ্ছাদূত হিসেবে পাকিস্তান দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আফ্রিদির আগে এই আসরের শুভেচ্ছাদূত হয়েছেন যুবরাজ সিং ক্রিস গেইল ও অলিম্পিকে স্বর্ণজয়ী জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট।
বিশ্বকাপের শুভেচ্ছাদূত হয়ে আফ্রিদি বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ এমন একটি টুর্ননামেন্ট যা আমার হৃদয়ের খুব কাছের। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের সেরা খেলোয়াড় হওয়া থেকে ২০০৯ সালের ২য় আসরে শিরোপা জয় করাসহ আমার ক্যারিয়ারের প্রিয় কিছু উল্লেখযোগ্য অর্জন এই টুর্নামেন্টেই।
তিনি আরও বলেছেন, বর্তমান সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে হাড্ডাহাড্ডি লড়াই হয়। এমন একটি বিশ্বকাপের অংশ হতে পেরে আমি খুব আনন্দিত। যেখানে আমরা অনেকগুলো দল, অনেক ম্যাচ এবং আরও নাটকীয় লড়াই দেখতে পাব।
উল্লেখ্য, আগামী ৯ জুন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। ওই ম্যাচ দেখার জন্য মুখিয়ে আছেন বুম-বুম খ্যাত শহিদ আফ্রিদি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়লো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

জাতীয় দলের প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুরে জাইমা রহমান

বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি ও ভারত ম্যাচ বয়কট নিয়ে যা বললেন পাক অধিনায়ক

তানজিদ তামিম বগুড়ার না, সে বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী

আমি ফিরলে ঢাকা শহর অচল হয়ে যেতে পারে: সাকিব আল হাসান

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

