মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এখন পর্যন্ত অপরাজিত কোপা আমেরিকায়। গ্রুপ পর্বে নিজেদের ২য় ম্যাচে চিলিকে ১-০ ব্যাবধানে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ৮৮ মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে জয় পান লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।
ম্যাচে প্রথমার্ধের গোল না পাওয়ার হতাশা আর ২য়ার্ধে চাপের মুখে থাকায় শেষ পর্যন্ত ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজকেই মাঠে নামাতে বাধ্য হন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে মাঠে নেমে ৮৮ মিনিটে দলের জয়সূচক গোল করেন মার্টিনেজ। লিওনেল মেসির কর্নার থেকে বল পেয়েছিলেন এই তারকা ফরোয়ার্ড। সেখান থেকেই দলের জয়সূচক গোল করেন মার্টিনেজ।
চিলির বিপক্ষে ১-০ গোলের এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে প্রথম দল হিসেবে শেষ আটে পা রাখল আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনাকে এই ম্যাচে অনেকটা সময় পর্যন্ত টিকিয়ে রেখেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ।

অভিষেকের পর থেকেই হয়ে উঠেছেন আর্জেন্টাইন ফুটবলের ত্রাতা এমিমার্টিনেজ। কোপা আমেরিকা বা বিশ্বকাপে তার দুর্দান্ত সব গোল সেভ সহজে ভুলতে চাইবে না আর্জেন্টাইন সমর্থকরা। সেই এমি মার্টিনেজই আবারও আর্জেন্টিনার মান বাঁচালেন আজ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পেলে-কাফু-রোনালদোদের রেকর্ডে ভাগ বসাবেন মেসি

যুক্তরাষ্ট্র বিদায়, এবার ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ দেখতে চান ট্রাম্প প্রশাসন

ফিফার নতুন নিয়ম ম্যাচটা নষ্ট করে দিয়েছে: সুইস কোচ মুরাত ইয়াকিন

অতিরিক্ত সময়ের ঝলকে শেষ চারের টিকিট পেল আর্জেন্টিনা

রোনালদোর মহিমা অন্য পর্যায়ের, অরা’র উদাহরণ তিনিই: ইয়ামাল

‘আমাদের একজন সালাহ, ২৬ জন মেসি’, মিশরের সহকারী কোচ

এটা বাতিল করে দেখাও: ট্রাম্পকে খোঁচা বেলজিয়ামের

বিদায় নিয়েও কতো টাকা পাচ্ছে ব্রাজিল?

ব্রাজিলের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করতে চাই: ব্রুনো গিমারেস

