যশোরের পালবাড়িতে পৌর কাউন্সিলরসহ গ্রেফতার ৪

যশোরের পালবাড়ি এলাকা থেকে ‘বহুল আলোচিত’ পৌর কাউন্সিলর, একাধিক মামলার আসামি জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনকে মদ্যপ অবস্থায় আটক করেছে পুলিশ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে যশোরের পালবাড়ি কাঁচাবাজার এলাকার নিজ কার্যালয় থেকে মিলন ও তার ৩জন সহযোগীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, হলেন শহরের টালিখোলা এলাকার মো: আকবার আলীর ছেলে দস্তগীর, একই এলাকার আব্দুল গফফারের ছেলে মারুফুজ্জামান ও কদমতলা এলাকার আব্দুর রহিমের ছেলে শফিকুল ইসলাম। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে ৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।
জানা গেছে, পৌর কাউন্সিলর জাহিদ হাসান মিলন ওরফে টাক মিলনের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। রাজধানীতে ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হলে দুবাই চলে যান তিনি। নাগালের বাইরে থাকায় ওই সময় আটক করতে পারেনি যশোর পুলিশ। অবশেষে দুবাই থেকে বাংলাদেশে ফেরার পথে টাক মিলনকে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ আটক করে। পরে জামিনে মুক্তি পান তিনি।
যশোর কোতয়ালি থানার উপ-পরিদর্শক বিশ্বাস জানান, টাক মিলনের বিরুদ্ধে দেশে বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে কাঁচাবাজার সংলগ্ন ভবনে অবস্থিত অফিসে অভিযান চালানো হয়। এ সময় সেখানে কয়েকজন বসে মদ পান করছিলেন। পুলিশ সেখান থেকে কাউন্সিলর টাক মিলনসহ ৪ জনকে আটক করে। এ ছাড়া অফিসের ভেতর থেকে তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

