যশোরের অভয়নগরে যুবলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

যশোরের অভয়নগরে মো: মুরাদ হোসেন (৩০) নামে এক যুবলীগের নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার নওয়াপাড়া বাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত মুরাদ হোসেন অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের সরদারপাড়া গ্রামের মো: শাহাবুদ্দিন ছেলে। মুরাদ নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড শাখা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে নওয়াপাড়া বাজার থেকে তরফদার পাড়ার বাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন মুরাদ। পথে কবরস্থানের কাছে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তখন দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি মারাত্মক জখম হন।
আহত মুরাদকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোরের অভয়নগরে যুবলীগ নেতাকে হত্যার বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আকিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

