ছাত্র-জনতার আন্দোলনে চাপাতি নিয়ে হামলা, গ্রেফতার শুটার লিটন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর চাপাতি নিয়ে হামলার অভিযোগে লিটন আকন্দ ওরফে শুটার লিটনসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-৩। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়ে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও গান পাউডার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শুটার লিটনের দুইজন সহযোগী হলেন, মো: রাশেদ ও মো: রাসেল। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস ।
র্যাব সূ্ত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর লিটন নামের এক ব্যক্তি চাপাতি নিয়ে আক্রমণ করছে। এ ঘটনায় লিটন আকন্দ ও তার সহযোগীদের নজরদারিতে রাখে র্যাব ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাত ২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে লিটন আকন্দ ওরফে শুটার লিটনসহ তার দুই সহযোগীকে আটক করে র্যাব। আটক লিটনের গোপন আস্তানা থেকে ছাত্র-জনতার ওপর আক্রমণের জন্য ব্যবহৃত ৪টি চাপাতি, মাদকদ্রব্য ও গান পাউডার উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, গ্রেপ্তারকৃত লিটনের বিরুদ্ধে ছাত্র আন্দোলন চালাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে হামলা ও হত্যা মামলাসহ অস্ত্র আইনে ৩টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি, ১টি ডাকাতির প্রস্তুতি ও ১টি অন্য ধারায় মোট ৯টি মামলা হয়েছে। এই এলাকায় লিটন আকন্দ ওরফে শুটার লিটন চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সাধারণ মানুষ চাঁদা দিতে না চাইলে তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করতেন এই শুটার লিটন।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ায় নবজাতককে গলা কেটে পুকুরে নিক্ষেপ, মা ও সৎ বাবা আটক

বাসায় ডেকে কলেজছাত্রী হত্যা, প্রেমিক আটক

ঢামেকে সাঁড়াশি অভিযান, দালালসহ আটক ৪৫

কুমিল্লায় জাল টাকাসহ আটক কলেজ শিক্ষার্থী

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, এলাকাবাসীর হাতে আটক বৃদ্ধ

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
