ঝালকাঠিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

ঝালকাঠিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে আটক করা হয়েছে। ঝালকাঠির নলছিটিতে ২০ বছর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: শাহীন মোল্লাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর এয়ারপোর্ট এলাকা থেকে আসামি শাহীন মোল্লাকে আটক করা হয়েছে। শাহীন মোল্লা নলছিটি উপজেলার মধ্য কামদেবপুর এলাকার মো: মতিয়ার রহমান ওরফে মতি মোল্লার ছেলে।
ঝালকাঠিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটকের বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুরাদ আলী জানান, র্যাবের সহযোগিতায় নলছিটি থানা পুলিশ শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে এয়ারপোর্ট এলাকায় অভিযান চালিয়ে শাহীন মোল্লাকে আটক করেছেন।
২০০৩ সালে নলছিটি থানায় শাহীন মোল্লার বিরুদ্ধে ১টি হত্যা মামলা দায়ের হয়। সেই মামলায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও আটকের পরোয়ানা জরি করেন আদালত। এরপর থেকে তিনি আটক এড়াতে আত্মগোপনে ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

