নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, যুবক আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রেমিককে আটক করেছে পুলিশ। আটককৃত মো: ফাহাদ উদ্দিন ওরফে রুবেল (২১) কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের স্বপন মিয়ার বাড়ির মো: আবু বক্কর ছিদ্দিক স্বপনের ছেলে।
রবিবার (২১ জানুয়ারি) দুপুরে অভিযুক্ত আসামিকে নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। এর আগে, শনিবার (২০ জানুয়ারি) এ ঘটনায় ধর্ষক রুবেল ও তার সহযোগী জামাল উদ্দীনকে আসামি করে ভিক্টিমের মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে সেই দিন রাত সাড়ে ১২টার দিকে আসামি রুবেলকে উপজেলার রামপুর ইউনিয়ন থেকে আটক করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, নির্যাতিত কিশোরীর সাথে গত ৭/৮ মাস ধরে প্রেমের সম্পর্ক চালিয়ে আসছে অভিযুক্ত রুবেল। একপর্যায়ে জামাল উদ্দিন এর সহযোগিতায় গত (৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার একটি খামার বাড়িতে নিয়ে রুবেল কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, যুবক আটক এ বিষয়ে, কোম্পানীগঞ্জ থানার অফিসা ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী বলেন, অভিযোগ পেয়ে দ্রুত মামলার প্রধান আসামি রুবেলকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে রুবেলকে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি জামাল উদ্দিনকে আটকের চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

