পিকআপ ভ্যানে বিশেষ কৌশলে লুকানো ৪০ কেজি গাঁজা উদ্ধার

পিকআপ ভ্যানে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের জগৎসার গ্রামের বড়গিলা মোড়ে একটি খালি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ সময় মো: নীরব মিয়া (২২) নামে পিকআপ চালককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নীরব ময়মনসিংহের গৌরিপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ডাকোনা গ্রামের মো: খোকন আকন্দের ছেলে।
পিকআপ ভ্যানে বিশেষ কৌশলে লুকানো গাঁজা উদ্ধারের বিষয়ে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আফজাল হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে উল্লেখ্য এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় খালি ওই পিকআপের পাটাতনের নিচে রাখা বিশেষ কৌশলে লুকানো ৪০ কেজি গাঁজাগু পাওয়া যায়। এ ঘটনায় থানায় আটকৃতের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

