ফেনীতে ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের ৩ জন গ্রেফতার

ফেনীতে ৩ হাজার ৫২৫ পিস ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার মুছনী গ্রামের ইউনুছ এর মেয়ে জোছনা মনি (২১), কক্সবাজার সদর উপজেলার বাজারঘাটা গ্রামের মৃত জহির আহমেদের মেয়ে রিয়া মনি (২২), টেকনাফের আলিকালি গ্রামের মুত্তুল হোসেনের মেয়ে সায়মন জনি (২০)।
র্যাব-৭ ফেনী ক্যাম্প জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় কতিপয় মাদক ব্যবসায়ী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মহিপাল ফ্লাইওভারে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এসময় র্যাবের একটি দল সেখানে উপস্থিত হওয়া মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ জন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে র্যাব সদস্যরা তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ এবয় তল্লাশি করে ভ্যানিটি ব্যাগ ও শপিং ব্যাগের ভিতর থেকে ১৮টি নীল রংয়ের পলিপ্যাকের ভেতর থেকে প্রায় ৩ হাজার ৫শত ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ফেনীতে ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের ৩ জনকে গ্রেফতারের বিষয়ে ফেনী র্যাবের কোম্পানি অধিনায়ক মো: সাদেকুল ইসলাম জানান, আসামিদের র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন সুকৌশলে ইয়াবা ট্যাবলেট কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে পরবর্তীতে ফেনীসহ আশেপাশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছে। আসমিদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী

ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল, হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জিডি করতে থানায় গিয়ে মদসহ আটক, যুবকের কারাদণ্ড

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী 'কুত্তা শ্রাবণ' বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

