বগুড়ার শিবগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ৩

বগুড়ার শিবগঞ্জে নিখোঁজ হওয়ার ৩ দিন পর ৭ বছরের শিশু হালিমার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জানুয়ারি) উপজেলার মোকামতলা ইউনিয়নের লস্করপুর মধ্যপাড়ায় চাচার বাসভবন থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত হালিমা ওই এলাকার মো: হাবলু মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি কেজি স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল।
সোমবার রাতেই জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির চাচা মো: আনিসার রহমান (৩৫), চাচাতো ভাই মো: আতিকুল ইসলাম (১৩) এবং তার চাচিকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু হালিমা। এরপর সম্ভাব্য সকল জায়গায় খোঁজা-খুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি তাঁর। বিষয়টি পুলিশকে জানালে রবিবার (২১ জানুয়ারি) পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা গ্রামের ৩টি পুকুরে খোঁজা-খুঁজি করেও তার সন্ধান পায়নি হালিমার। সোমবার হাবলু মিয়ার বড় ভাই মো: আনিছুর রহমানের (৩৫) শয়নকক্ষ থেকে হালিমার বস্তাবন্দি মরদেহ উদ্ধার হয়েছে।
বগুড়ার শিবগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রউফ জানান, রবিবারে ঐ এলাকার প্রতিটি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। সোমবার বিকেলে শিশুটির চাচার বাড়ির শোবার কক্ষে তল্লাশির সময় বস্তাবন্দি শিশুটির মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় চাচা আনিছার রহমানসহ, ৩ জনকে আটক করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

