রাজধানীতে অপহরণের মামলায় সিআইডির ২ সদস্য আটক

রাজধানীতে অপহরণের মামলায় সিআইডির ২ সদস্যকে আটক করা হয়। রাজধানীর ভাটারা থানায় দায়ের করা ১টি অপহরণের মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত ২ পুলিশ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলেন এসআই মো: রেজাউল ও কনস্টেবল মো: সাঈদ।
রবিবার (২৪ ডিসেম্বর) রাতে তাদের আটক করা হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেন ডিবি প্রধান মো: হারুন অর রশিদ।
রাজধানীতে অপহরণের মামলায় সিআইডির ২ সদস্যকে আটকের বিষয়ে তিনি জানান, বিভিন্ন সময়ে ভুয়া পুলিশ, র্যাব ও ডিবি সদস্য আটক করেছি। এবারও আমরা সিআইডি পরিচয়ে ১টি অপহরণ চক্রকে ধরতে গিয়ে আসল সিআইডি আটক করেছি।
প্রতি বছর পুলিশ বাহিনীতে খারাপ কর্মকাণ্ডের জন্যে যে পরিমাণ শাস্তি পায়, অন্য কোনো সংগঠন বা প্রতিষ্ঠানে তেমন শাস্তি পায় না। একদিকে পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যেমন মানবিক আরেকদিকে এসব বিষয়ে অমানবিক ও ভীষণ কঠোর।
হারুন অর রশিদ আরো বলেন, ভাটারা থানায় করা ১ ভুক্তভোগীর মামলায় ঢাকা থেকে তাদের আটক করা হয়েছে। এ অভিযোগের তদন্ত চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

