বাড়ি থেকে তুলে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে ৪ জনের বিরুদ্ধে। সোমবার (১৫ জুলাই) এ ঘটনায় অভিযুক্ত একরা মণ্ডল (৪৫) ও লাল্টু মল্লিক (৩০) নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে, শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জীবননগর উপজেলার কয়া গ্রামের মাঝের পাড়ায় সুতোর মাঠে এই ধর্ষণের ঘটনাটি ঘটে। পরদিন রবিবার (১৪ জুলাই) এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে জীবননগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ভুক্তভোগী গৃহবধূর ডাক্তারি পরীক্ষা শেষ করে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
ধর্ষণ মামলার অভিযুক্ত আসামিরা হলো, উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের একরা মণ্ডল (৪৫), লাল্টু মল্লিক (৩০), মো: খালিদ হোসেন (২২) ও আব্দুল জব্বার (১৮)। এ ঘটনাটি জানাজানি হলে অভিযুক্তরা পালিয়ে যায়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার রাতে ওই গৃহবধূ তার বৃদ্ধা শাশুড়িকে নিয়ে নিজ বাড়িতে ছিলেন। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার সময় বাড়ির ভিতরে অবস্থিত টিউবওয়েল থেকে পানি আনতে যান ওই গৃহবধূ। এ সময় অভিযুক্ত ৪ আসামি বাড়ির ভিতরে প্রবেশ করে।
তারা ওই গৃহবধূকে জোর করে তুলে পাশের ছুঁতার মাঠে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর ওই গৃহবধূ তার স্বামীকে ফোন দিলে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেন। ঘটনাটি এলাকায় জানাজানি হলে ভুক্তভোগী গৃহবধূ ওই ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
বাড়ি থেকে তুলে নিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ২ জনকে আটকের বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবীদ হাসান জানান, গৃহবধূকে ধর্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ২ জনকে আটক করা হয়েছে। অপর পলাতক দুই আসামিকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
