গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় মোছা: আসফিয়া খাতুন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) দুুপুর ১২ টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের পাকুড়িভিটা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থাানার ওসি শামসুল আলম শাহ।
নিহত আসফিয়া খাতুন (৪) গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের আনিছার রহমানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সঙ্গে আসফিয়া তার এক আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন। এ সময় সবার অগোচরে পাকুড়িভিটা এলাকার এক রাস্তা পারাপারের জন্য ওই শিশু দৌড় দেয়। এসময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আসফিয়া খাতুন মারা যায়।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যুর বিষয়ে গোবিন্দগঞ্জ থাানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, কোনো অভিযোগ না থাকায় নিহত শিশু আসফিয়ার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

