পাবনার চাটমোহরে করিমনের চাপায় স্কুলছাত্রীর মৃত্যু
পাবনার চাটমোহরে করিমনের চাপায় মোছা: রিমি খাতুন (১৪) নামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে চাটমোহর-পাবনা মহাসড়কের চাটমোহরের অমৃতকুন্ডা এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রিমি চাটমোহর উপজেলার অমৃতকুন্ডা এলাকার মো: জাহিদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় সেন্ট রীটার্স হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কোচিং শেষ করে রিমি খাতুন এক সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরছিল। পথে মথ্যে অমৃতকুন্ডা মাদরাসা এলাকায় উল্টোদিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জন চালিত ভ্যান (করিমন) গাড়ির সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রিমিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন স্কুল ছাত্রী রিমি খাতুন। পরে গুরতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথে মধ্যে তার মৃত্যু হয়। এ ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে করিমনের চালক পালিয়ে যায়।
পাবনার চাটমোহরে করিমনের চাপায় স্কুলছাত্রীর মৃত্যু’র বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বাবার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে বিষপান, ১০ দিন পর ছেলের মৃত্যু
ঈশ্বরদীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, আহত ২
মাকে অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরাল, ছেলে-বউসহ গ্রেফতার ৫
বগুড়ার শেরপুরে অতর্কিত হামলায় যুবক হাসপাতালে
বিতর্কের মধ্যেই পাবিপ্রবির ডীন হলেন বঙ্গবন্ধু পরিষদের নেতা হাসিবুর রহমান
পাবনায় আদালতের এজলাসে পুলিশ সদস্যকে মারধর, বিএনপির ৬ নেতাকর্মী আটক
পাবনার দুই এতিম শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান
প্রেমিক-প্রেমিকার গোপন ভিডিও ধারণ, মা-ছেলেসহ আটক ৪
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত
ডেপুটি পোস্টমাস্টার জেনারেলকে মারধর, অপহরণের চেষ্টা
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন