ফেনী শহরে ভ্রুণ হত্যা মামলায় ছাত্রলীগ নেতা আটক

ফেনী শহরে সোনাগাজী উপজেলার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান বিজয়কে তার প্রেমিকা টিকটকার ও মঞ্চ অভিনেত্রী সাদিয়া খান আদরীর মামলায় আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৭ মে) রাতে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
মামলার বাকি আসামিরা হলেন, সোনাগাজী ইউনিয়নের হোসেন আহম্মদের ছেলে মো: সুমন মিয়া (৪৫), আহম্মদ করিমের ছেলে মো: মাহমুদুল করিম তুহিন (২১) মো: রুহুল আমিনের ছেলে মো: আনোয়ার হোসেন রনি (২২), ও মো: লিটনের ছেলে মো: মাহাদী (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে ফেনীর আদালতে বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক করা ও ভ্রুণ হত্যার অভিযোগ করে মামলা দায়ের করেছেন তার প্রেমিকা। আটককৃত ইকবাল হাসান বিজয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ফেনীর আদালতে পাঠানো হয়েছে।
আটককৃত ইকবাল হাসান বিজয় সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। ফেনীর পুবালী সাংস্কৃতিক কেন্দ্র ও রাজধানীর একটি নাট্য সংগঠনের হয়ে মঞ্চে অভিনয় করতেন তিনি। ভুক্তভোগী তরুণীর বাড়ি খুলনা জেলার খালিশপুরে হলেও তিনি বর্তমানে রাজধানীর আফতাবনগরে বসবাস করছেন। তিনি একজন জনপ্রিয় টিকটকার ও মঞ্চ নাটকে অভিনয় করেন।
ফেনী শহরে ছাত্রলীগ নেতা ইকবালকে আটকের বিষয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচর্জ (ওসি) মো: শহিদুল ইসলাম চৌধুরী জানান, আটককৃত বিজয়কে বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক এবং ভ্রুণ হত্যার অভিযোগের মামলায় আটক দেখানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

