বগুড়ায় আলী হাসান হত্যার ঘটনায় সৈনিক লীগ সভাপতি আটক

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ায় আলী হাসান হত্যা মামলায় কথিত বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো: সবুজ সওদাগরকে (৩২) আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ মে) রাতে সদর উপজেলার বেলাইলের হরিগাড়ী এলাকার হাজীর মিল এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার (১৮ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জনা গেছে, সবুজ তার বন্ধু মো: আলী হাসানের স্ত্রী মিতু বেগমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলো। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয় এবং অতপর হত্যাকাণ্ডটি সংগঠিত হয়।

আটককৃত সবুজ ‘বঙ্গবন্ধু সৈনিক লীগ’ নামে কথিত একটি সংগঠনের বগুড়া জেলা শাখার সভাপতি ও সদরের ফাঁপোড় ইউনিয়নের শহরদিঘী গ্রামের মৃত মো: সিরাজ সওদাগড়ের ছেলে। তার নামে ২টি হত্যাসহ ৪টি মামলা রয়েছে। অপরদিকে নিহত আলী হাসানও ১টি হত্যাসহ ৬টি মামলার আসামি ছিলেন।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত মঙ্গলবার (১৪ মে) দুপুরে বগুড়া সদরের শহরদীঘি গ্রামে নিজ বাড়িতে ডেকে নিয়ে বন্ধু আলী হাসানকে ছুরিকাঘাতে হত্যা করে সবুজ।

এ ঘটনায় নিহতের বাবা মো: আলী জিন্না বাদী হয়ে সবুজ সওদাগরসহ সবুজের মা সিল্কী বেগম, ভাই মো: সম্রাট সওদাগর ও স্ত্রী লিপি বেগমেকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন

পুলিশের দেয়া তথ্যে আরো জানা গেছে, আলী হাসান ও সবুজ দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলো। তারা নিয়মিত একে অপরের বাড়িতে আসা-যাওয়া করতেন। ১ বছর আগে আলী হাসান জেলহাজতে গেলে তার স্ত্রী মিতুর সাথে সবুজের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আলী হাসান জেল থেকে জামিনে বের হয়ে বিষয়টি জানতে পারে এবং তাদের ২ জনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে ২ জনের মধ্যে আপোষ-মীমাংসা হলে ফের আগের মতো তাদের স্বাভাবিক চলাফেরা শুরু হয়।

তবে গত মঙ্গলবার আলী হাসান সবুজের বাড়িতে পূর্বের ন্যায় আসার পর তাদের ২ জনের মধ্যে কোন একটা বিষয় নিয়ে আবারো বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। এর একপর্যায়ে আলী হাসানকে ছুরিকাঘাত করে সবুজ। পরে আলী হাসানকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়ায় আলী হাসান হত্যার ঘটনায় সৈনিক লীগ সভাপতিকে আটকের বিষয়টি নিশ্চিত করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো: শরাফত ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহযোগিতায় সবুজকে আটক করা হয়। অন্যান্য আসামিদের আটকের চেষ্টা অব্যহত রয়েছে। এই হত্যাকান্ডের পেছনে মাদকসহ অন্য কোনো কারণ আছে কি-না তাও জানা যাবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।বাংলাদেশ...

ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনও পুরোপুরি মুক্ত হয়নি: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদী শক্তি দেশ ছেড়ে পালিয়ে গেলেও বাংলাদেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি। দেশের ভেতরে ও বাইরে থেকে নানা ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা...

বগুড়ায় নকল প্রসাধনী ও ওষুধ তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

বগুড়া শহরের কলোনী বাজার এলাকার লতিফপুরে অনুমোদনহীন ও নকল প্রসাধনী তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২৪ মে) দুপুরে...

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের কাছে তিনি পদত্যাগপত্র...

ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনও পুরোপুরি মুক্ত হয়নি: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদী শক্তি দেশ ছেড়ে পালিয়ে গেলেও বাংলাদেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি। দেশের ভেতরে ও...

বগুড়ায় নকল প্রসাধনী ও ওষুধ তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

বগুড়া শহরের কলোনী বাজার এলাকার লতিফপুরে অনুমোদনহীন ও নকল প্রসাধনী তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার...

শেরপুরে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা শুরু

বগুড়ার শেরপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা। রোববার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। স্থানীয়দের...

বগুড়া আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়াকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার...

শেরপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে পুলিশে সোপর্দ

শেরপুর শহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল মিয়া নামে...