অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) থেকে সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রাম ও পৌর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রোববার দুপুরের দিকে কালিয়া ইউনিয়নের দেবলচালা গ্রামে প্রথম এই হামলার ঘটনা ঘটে। এরপর কুকুরটি সখিপুর পৌর শহরের দিকে ঢুকে পড়ে এবং আন্ধি এলাকা থেকে উত্তরা মোড় পর্যন্ত যাকে সামনে পেয়েছে, তাকেই কামড় দেয়।

Sponsored Link

পরদিন সোমবার সকালে একই কুকুর ঘোনারচালা ও দামিয়া গ্রামেও কয়েকজনকে আহত করে। দুই দিনের ব্যবধানে অন্তত ১০টি গ্রামের মানুষ এ হামলার শিকার হয়েছেন। এর মধ্যে রয়েছে সানবান্দা, বিজ্ঞানাগার, বাগানচালা, ময়থাচালা, উত্তরা মোড়, দেবলচালা, আন্ধি, কালিয়া, ঘোনারচালা, কচুয়া ও দামিয়া।

আহতদের মধ্যে অন্তত ৯ জন শিশু ও ১০ জন নারী রয়েছেন। গুরুতর আহত আব্দুর রশিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকগুলোতে চিকিৎসা ও ভ্যাকসিন নিয়ে বাড়ি ফিরেছেন

Sponsored Link

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন জানান, গত দুই দিনে কুকুরের কামড়ে আক্রান্ত ৫৪ জন হাসপাতালে এসেছেন। তাদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link