অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

টাঙ্গাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

টাঙ্গাইলের ভূঞাপুরে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত ব্যাক্তির নাম কমল সরকার (৫০)। তিনি ভূঞাপুর উপজেলার খানুরবাড়ি গ্রামের মৃত রাধিকা সরকারের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

Sponsored Link

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে ওই তরুণী বাড়িতে একা ছিলেন। এ সময় প্রতিবেশী কমল সরকার বাড়িতে ঢুকে তাকে জোর করে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। তরুণীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

ভুক্তভোগীর স্বজনরা জানান, দুই পরিবারের মধ্যে আগে থেকেই পরিচিতি ও সুসম্পর্ক ছিল। সেই সুযোগেই অভিযুক্ত এই ঘটনা ঘটিয়েছে বলে তাদের অভিযোগ। ঘটনার পর স্থানীয়ভাবে তরুণীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Sponsored Link

এ ঘটনায় তরুণীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়। পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত কমল সরকারকে গ্রেফতার করে ভূঞাপুর থানা পুলিশ।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link
টাঙ্গাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার