টাঙ্গাইলে ঘুমন্ত মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, বাবা গ্রেফতার
টাঙ্গাইলের ঘাটাইলে ঘুমন্ত অবস্থায় তিন বছরের মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করেছেন এক বাবা। মানসিক ভারসাম্যহীন ওই বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কাইতকাই গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শিশুটির নাম তোহা (৩)। অভিযুক্ত বাবার নাম মুক্তার আলী।
পরিবারের সদস্যরা জানান, মুক্তার আলী প্রায় এক বছর ধরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। তাকে চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় নেওয়া হলেও তেমন উন্নতি হয়নি। রোববার রাতে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। ঘরে ঘুমিয়ে থাকা মেয়ের ওপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন এবং বুক-পেটে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রক্তে ভেসে যায় ছোট্ট তোহার দেহ।
মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, “ঘটনাটি সত্যিই হৃদয়বিদারক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুক্তার আলী মানসিক ভারসাম্যহীন অবস্থায় শিশুটিকে হত্যা করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে, আসামিকে সকালে গ্রেফতার করা হয়েছে।”
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
ভালোবাসার টানে টাঙ্গাইলে চীনা যুবক
৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা
সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০
টাঙ্গাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
টাঙ্গাইলে ঘুমন্ত মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, বাবা গ্রেফতার
টাঙ্গাইলে স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে আসা তরুণীকে গাছে বেঁধে নির্যাতন
৪ মাসের সন্তান বিক্রি করে মোবাইল-অলংকার কিনলেন মা, অতঃপর
টাঙ্গাইলের মির্জাপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
পাগল নিয়ে সাবেক এমপির বাড়ি দখলকারী সেই মিষ্টি গ্রেফতার
মির্জাপুরে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন