৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা
টাঙ্গাইল শহরে জ্বালানি পরিমাপে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে শহরের আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে ‘এম আরফান খান অ্যান্ড কোং’ নামের ফিলিং স্টেশনটিতে তেল পরিমাপে অসঙ্গতি ধরা পড়ে। এতে নেতৃত্ব দেন টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অধিদপ্তর সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই ফিলিং স্টেশনের বিরুদ্ধে কম তেল দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, প্রতি ৫ লিটার ডিজেল ও পেট্রোল সরবরাহের ক্ষেত্রে প্রায় ৩৩০ মিলিলিটার করে কম দেওয়া হচ্ছে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, গ্রাহকদের অভিযোগ যাচাই করতেই এই অভিযান চালানো হয়। অভিযানে পরিমাপে বড় ধরনের অনিয়ম ধরা পড়ে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং ভবিষ্যতে সঠিক পরিমাপে জ্বালানি তেল সরবরাহের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
ভালোবাসার টানে টাঙ্গাইলে চীনা যুবক
৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা
সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০
টাঙ্গাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
টাঙ্গাইলে ঘুমন্ত মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, বাবা গ্রেফতার
টাঙ্গাইলে স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে আসা তরুণীকে গাছে বেঁধে নির্যাতন
৪ মাসের সন্তান বিক্রি করে মোবাইল-অলংকার কিনলেন মা, অতঃপর
টাঙ্গাইলের মির্জাপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
পাগল নিয়ে সাবেক এমপির বাড়ি দখলকারী সেই মিষ্টি গ্রেফতার
মির্জাপুরে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন