রবিবার, ১ মার্চ, ২০২৬

অতীতের সবকিছু ভুলে বাংলাদেশ–পাকিস্তান এখন ‘ভাই ভাই’: ফজলুর রহমান

বিশেষ সংবাদ

অতীতের সবকিছু ভুলে বাংলাদেশ ও পাকিস্তান এখন ভ্রাতৃপ্রতিম দেশ এমন মন্তব্য করেছেন পাকিস্তানের রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম (এফ) এর সভাপতি ও দেশটির সাবেক মন্ত্রী মাওলানা ফজলুর রহমান

তিনি বলেন, পাকিস্তান সব সময় বাংলাদেশের কল্যাণ, উন্নতি ও স্থিতিশীলতা কামনা করে, আর বাংলাদেশকে তারা ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবেই দেখে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

সমাবেশে মাওলানা ফজলুর রহমান আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম। কিন্তু বিশ্বের বিভিন্ন স্থানে, বিশেষ করে ফিলিস্তিন ও অতীতে চেচনিয়ায় মুসলমানদের ওপর নির্যাতন চলছে। মুসলমানদের পারস্পরিক অনৈক্যের কারণেই বহিরাগত শক্তি এসব সুযোগ পাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি জানান, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান দলমত–নির্বিশেষে মুসলিম ও অমুসলিম সবার অধিকারের পক্ষে কাজ করে থাকে। অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করাকে তারা ধর্মীয় দায়িত্ব বলে মনে করে।

সমাবেশে আরও বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের মহাসচিব মাওলানা আবদুল গফুর হায়দারী এবং জমিয়তে উলামায়ে ইসলাম নেপালের সহসভাপতি মাওলানা শফিকুর রহমান কাসেমী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক কাসেমী। তিনি বলেন, কেউ কেউ আইন পরিবর্তনের দাবি না করে সংসদে রক্ত দেওয়ার কথা বলেন, মাইকের সামনে গায়ের জোরে আইনবিরোধী বক্তব্য দেন। উলামায়ে কেরামের এমন আচরণ সমীচীন নয়। দলের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, কথাবার্তা ও আচরণে শালীনতা বজায় রাখা জরুরি।

সমাবেশ সঞ্চালনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। তিনি প্রধান অতিথির উর্দু ভাষণের সারাংশ বাংলা ভাষায় তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ও খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলামসহ অন্যরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: নাহিদ এন্ড নাদিম ফুড প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের অপরাধে নাহিদ এন্ড নাদিম ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা...

বগুড়ার শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে দুর্ধর্ষ চুরি, ১৫ লাখ টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর পৌরশহরের টাউন কলোনী পাড়ায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা...

বগুড়ার শেরপুরে ভাতা না পেয়ে দুর্ভোগে বয়স্ক ও প্রতিবন্ধীরা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ভাতা কার্যক্রম স্থবির হয়ে পড়ায় পৌরসভার বয়স্ক ও প্রতিবন্ধী সুবিধাভোগীরা চরম বিপাকে পড়েছেন। অভিযোগ উঠেছে, উপজেলা সমাজসেবা কর্মকর্তার অবহেলায়...

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: নাহিদ এন্ড নাদিম ফুড প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের অপরাধে নাহিদ এন্ড নাদিম ফুড প্রোডাক্টস...

বগুড়ার শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে দুর্ধর্ষ চুরি, ১৫ লাখ টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর পৌরশহরের টাউন কলোনী পাড়ায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল...

বগুড়ার শেরপুরে ভাতা না পেয়ে দুর্ভোগে বয়স্ক ও প্রতিবন্ধীরা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ভাতা কার্যক্রম স্থবির হয়ে পড়ায় পৌরসভার বয়স্ক ও প্রতিবন্ধী সুবিধাভোগীরা চরম বিপাকে পড়েছেন।...

ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : ফ্যামিলি কার্ড নিয়ে সাম্প্রতিক সময়ে একটি মহল ফেক নিউজ ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার গভীর...

নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী: কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে বদলি হয়ে যান

অন্বেষণ ডেস্ক : নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল...

সীমান্তে উত্তেজনা: আফগান চৌকি ধ্বংস ও প্রাণহানির দাবি পাকিস্তান সেনাবাহিনীর

অন্বেষণ ডেস্ক : আফগানিস্তানের অভ্যন্তরে পরিচালিত এক বিশেষ সামরিক...