বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

ভারতের সঙ্গে জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ শিরোনাম নিয়ে ক্ষোভ সারজিসের

বিশেষ সংবাদ

ভারতের সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বৈঠক নিয়ে প্রকাশিত কিছু সংবাদ শিরোনামকে বিভ্রান্তিকর আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জামায়াত আমিরের সঙ্গে ভারতের দুই কূটনীতিকের সাক্ষাৎ হয়েছে, এটি নতুন কোনো গোপন তথ্য নয়। বরং এই বিষয়টি ডা. শফিকুর রহমান নিজেই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। এরপর সেই তথ্য দেশের গণমাধ্যমে এসেছে

সারজিস আলম অভিযোগ করেন, এরপরও দেশের কিছু মিডিয়া শিরোনামে লিখেছে—‘জামায়াত আমিরের সঙ্গে ভারতের গোপন বৈঠক’। তাঁর ভাষায়, এটি দায়িত্বহীনতা ও উদ্দেশ্যপ্রণোদিত উপস্থাপনার উদাহরণ। তিনি বলেন, এমন অনেক মিডিয়া হাউজ আগে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে সার্ভ করত, এখন তারা নতুন করে দলীয় স্বার্থ রক্ষার ঠিকানা খুঁজছে।

এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে আগেই ফেসবুকে একটি পোস্ট দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে দেওয়া সেই পোস্টে তিনি জানান, ৩১ ডিসেম্বর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, ভারত প্রতিবেশী দেশ হিসেবে জামায়াতের সঙ্গে কোনো যোগাযোগ বা বৈঠক করে কি না।

ডা. শফিকুর রহমান লেখেন, অসুস্থতার পর চিকিৎসা শেষে বাসায় ফেরার সময় দেশি-বিদেশি অনেকেই তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। সেই সময় অন্যান্য দেশের কূটনীতিকদের পাশাপাশি ভারতের দুজন কূটনীতিকও সৌজন্য সাক্ষাৎ করেন। অন্যদের মতো তাদের সঙ্গেও স্বাভাবিক কথাবার্তা হয়েছে।

তিনি আরও জানান, ওই সাক্ষাতের বিষয়টি প্রকাশ্যে আনার কথা জানানো হলে ভারতীয় কূটনীতিকরা তা না দেওয়ার অনুরোধ করেন। তখন তিনি স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো আলোচনা হলে তা প্রকাশ্যেই হবে এবং সেখানে গোপনীয়তার কিছু নেই।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী তার পদ থেকে অব্যাহতির আবেদন করেছেন। প্রশাসনের শীর্ষ পর্যায়ে চলমান...

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় করে, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে—এমন সতর্কবার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল...

‎বগুড়ায় ধানক্ষেত থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

‎বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার একটি ধানক্ষেত থেকে মোজাম উদ্দিন শাহ (৫৫) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জিয়ানগর ইউনিয়নের বড়িয়া...

দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী তার পদ থেকে অব্যাহতির...

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় করে, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে—এমন সতর্কবার্তা...

‎বগুড়ায় ধানক্ষেত থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

‎বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার একটি ধানক্ষেত থেকে মোজাম উদ্দিন শাহ (৫৫) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার...

বগুড়ায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

বগুড়া শহরে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তা সামছুল হোসেন শুভর মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন উঠেছে।স্বজনদের অভিযোগ, চিকিৎসার...

মাদকবিরোধী অভিযানে কারবারির কামড়ে এসআই আহত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চলাকালে এক মাদক কারবারির...

৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

২০২৪ সালের ৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে দায়ের করা...