রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

অনির্দিষ্টকালের জন্য শতাধিক পোশাক কারখানা বন্ধ

বিশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য শতাধিক পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে। মজুরি বৃদ্ধির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলনের জেরে শিল্পাঞ্চল আশুলিয়া, সাভার ও ধামরাইয়ে প্রায় ১৩০টি গার্মেন্টস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। এর মধ্যে শুধু শিল্পাঞ্চল আশুলিয়াতেই বন্ধ ঘোষণা করা হয়েছে শতাধিক কারখানা। শনিবার (১১ নভেম্বর) সকালে সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্পায়ন পুলিশ-১ এর পুলিশ সুপার মো: সারোয়ার আলম।

তিনি বলেন, যেসব কারখানা গার্মেন্টসকর্মীরা কাজ করতে আগ্রহী সেগুলোতে কাজ চলছে৷ তাদের কাজ চলমান থাকবে। তবে প্রায় ১০০ কারখানা বন্ধ রয়েছে। এসব কারখানার শ্রমিকরা চলে যায় এবং বিভিন্ন উচ্ছৃঙ্খলতা প্রকাশ করে।

এমন ১৩০টি কারখানা তারা অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে ১৩ এর ১ ধারায় বন্ধ রয়েছে। আশুলিয়া,সাভার ও ধামরাই মিলে এখানে ১৭৯২ টি কারখানার মধ্যে ১৩০ টি কারখানা বন্ধ রয়েছে। এরমধ্যে কিছু কারখানা সাধারণ ছুটি ছিলো এগুলো (১২ নভেম্বর) খুলে দেওয়া হবে। তবে আশুলিয়ার ও সাভার সামগ্রিক পরিবেশ-পরিস্থিতি ভালো বলে জানান পুলিশ সুপার মো: সারোয়ার আলম ।

তিনি বলেন, খোলা কারখানাগুলোর গার্মেন্টসকর্মীরা কাজ করছেন। আর কাজের পরিবেশ ধরে রাখার জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় তৎপর রয়েছে।

পোশাক শ্রমিক ঐক্য লীগের সাধারণ সম্পাদক মো: সারোয়ার হোসেন একটি গণমাধ্যমকে বলেন, ১৩০টি কারখানায় কমপক্ষে ২ লাখ শ্রমিক কর্মরত আছেন। ১৩/১ ধারায় কারখানা বন্ধ হওয়ায় আমরা শ্রমিক নেতারা উদ্বিগ্ন। আমরা চাই শিল্পের চাকাও ঘুরুক, শ্রমিকেরাও বাঁচুক। দ্রুত সমস্যার সমাধান করে কারখানা খুলে দেওয়ার দাবি যানাচ্ছি। সম্প্রতি মজুরি বোর্ড পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১২ হাজার টাকা ঘোষণা করে। শ্রমিকেরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিক্ষোভ করে।

শনিবার সকাল থেকে আশুলিয়ার টঙ্গী-ইপিজেড-আশুলিয়া- সড়কের জামগড়া, নরশিংহপুর, ছয়তলা, জিরাবো এলাকার দুই পাশে থাকা গার্মেন্টস কারখানাগুলো প্রায় বন্ধ রয়েছে। কারখানাগুলোর সামনে সাঁটিয়ে দেওয়া হয়েছে নোটিশ। পোশাক কারখানার শ্রমিকরা সকালে এসে আবার যার যার বাসায় চলে গেছেন। তবে এসব অঞ্চলে শান্ত পরিবেশ বিরাজ করছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পূজা চেরির ১৬ সেকেন্ডের ভিডিও ভাইরাল

মাত্র ১৬ সেকেন্ডের একটি ভিডিও ঘিরেই তোলপাড় নেটদুনিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রী পূজা চেরির গায়ে হলুদের সাজে একটি ভিডিও, যা মুহূর্তেই কৌতূহল তৈরি...

বছর না ঘুরতেই ভাঙনের পথে তাহসান-রোজার সংসার

জনপ্রিয় সংগীত শিল্পি তাহসান খান ও রোজা আহমেদ জড়িয়েছিল নতুন এক সম্পর্কের গল্পে। বিয়ের খবর ছড়ানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা আর প্রশংসার কমতি ছিল...

জনপ্রিয়

অপরাধ

চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা

চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাঈনউদ্দীন নামে আরও এক যুবক আহত হয়েছেন।...

৮০ মাদ্রাসার অংশগ্রহণে শেরপুরে বর্ণাঢ্য ক্বেরাত প্রতিযোগিতা সম্পন্ন

বগুড়ার শেরপুরে অত্যন্ত মনোজ্ঞ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১টা থেকে শেরপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই...

শেরপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সচল রাখতে গ্রীড ও ফিডার রক্ষণাবেক্ষণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গ্রাহকদের মাঝে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২। এরই অংশ হিসেবে শনিবার (১৭...

চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা

চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাঈনউদ্দীন...

৮০ মাদ্রাসার অংশগ্রহণে শেরপুরে বর্ণাঢ্য ক্বেরাত প্রতিযোগিতা সম্পন্ন

বগুড়ার শেরপুরে অত্যন্ত মনোজ্ঞ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১টা...

শেরপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সচল রাখতে গ্রীড ও ফিডার রক্ষণাবেক্ষণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গ্রাহকদের মাঝে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে বগুড়া পল্লী বিদ্যুৎ...

শেরপুরে জামায়াতে ইসলামীর রোকন সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শেরপুর উপজেলা শাখার উদ্যোগে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার...

চট্টগ্রামে সেনা অভিযানে অস্ত্রসহ দুই মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গভীর রাতে অভিযান চালিয়ে অস্ত্রসহ একাধিক...

বগুড়ায় সড়কে লোহার নাট কুড়াতে নেমে প্রাণ গেল ভ্যান চালকের

বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে পড়ে থাকা লোহার নাট কুড়াতে নেমে...