বগুড়ার শেরপুরে

অবৈধ সিএনজি ও এলপিজি ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে পৃথক দুইটি অবৈধ সিএনজি ও এলপিজি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (১৬মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী’র নেতৃত্বে, শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, শেরপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাদির হোসেন এবং শেরপুর থানা পুলিশের সদস্যরা এই অভিযানে অংশ নেন।

এ সময় ঝুঁকিপূর্ণ ও লাইসেন্সবিহীন দুটি সিএনজি ও এলপিজি ফিলিং স্টেশনে ২ লক্ষ টাকা জরিমানা আরোপের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এই স্টেশনগুলির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

তথ্যমতে, মোবাইল কোর্ট পরিচালনার সময় দেখা যায়, ফাহিম সিএনজি পাম্প ঝুঁকিপূর্ণ ট্রাকে সিরিজ সিএনজি ট্যাংক স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিল। মোবাইল কোর্টের অভিযানে পরিবেশ অধিপ্তরের ছাড়পত্র, বিষ্ফোরক ও ফায়ার লাইসেন্স সহ কোনো কাগজপত্রই তারা দেখাতে পারেননি। এ সময় আশেপাশের লোকজন মোবাইল কোর্ট ম্যাজিস্ট্রেটকে তাদের আতংকের কথা জানান। জননিরাপত্তা বিবেচনায় প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ এবং লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

একইভাবে রানীরহাট এলাকায় লাইসেন্সবিহীন ও ঝুকিপূর্ণভাবে পরিচালিত হয়ে আসছিল ফারজানা এলপিজি ফিলিং স্টেশন। সেখানে দেখা যায় একই রুমে জেনারেটর, ১০টি সিএনজি সিলিন্ডার ঝুকিপূর্ণ অবস্থায় রাখা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ১ লক্ষ টাকা জরিমানা আরোপ করে লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অবৈধ সিএনজি ও এলপিজি ফিলিং স্টেশনে অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মাকর্তা সুমন জিহাদী বলেন, বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান দুইটিকে ১ লক্ষ টাকা করে জরিমানা আরোপ করা হয়েছে এবং লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাববে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

জনপ্রিয়

অপরাধ

মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয়: স্ক্যালোনি

বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরের প্রস্তুতিতে ব্যস্ত বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতোমধ্যে ৫৫ সদস্যের...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ায় পারিবারিক অশান্তি ও দাম্পত্য বিচ্ছেদের মানসিক চাপ সহ্য করতে না পেরে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।আত্মহত্যার আগে...

মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয়: স্ক্যালোনি

বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরের প্রস্তুতিতে ব্যস্ত...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার...

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ায় পারিবারিক অশান্তি ও দাম্পত্য বিচ্ছেদের মানসিক চাপ সহ্য করতে না পেরে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ী...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ...