আগামীকাল স্থগিত নওগাঁ-২ আসনের ভোট

আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনের ভোটগ্রহণ শুরু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল হকের মৃত্যুর কারণে এ আসনের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকে সামনে রোববার দুপুর থেকে উপজেলার সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রিজাইডিং কর্মকর্তারা এসে বুঝে নেয় সরঞ্জামাদি। তারপর পুলিশ ও আনসার-ভিডিপির সদস্যদের পাহারায় নিয়ে যাওয়া হচ্ছে নির্ধারিত কেন্দ্রে। তবে আগামীকাল সকালে কেন্দ্রগুলোতে পাঠানো হবে ব্যালট পেপার ও সিল।
নওগাঁ-২ আসনের নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদুজ্জামান সরকার, স্বতন্ত্র (ট্রাক প্রতীক) প্রার্থী ইঞ্জিনিয়ার মো: আখতারুল আলম, জাতীয় পার্টির মনোনীত (লাঙ্গল প্রতীক) প্রার্থী অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন এবং ঈগল প্রতীক নিয়ে লড়ছেন মেহেদী মাহমুদ রেজা।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলায় আট ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ১৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৩০১ জন, মহিলা ৭৮ হাজার ৭১৩ ও তৃতীয় লিঙ্গের ১ জন। নির্বাচনে ৫৩ জন প্রিজাইডিং কর্মকর্তা ও ৩০৪ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৬০৮ জন। ৫৩ টি ভোট কেন্দ্রে স্থায়ী ভোট কক্ষের সংখ্যা ২৯১ এবং অস্থায়ী ১৩ টি। এবারই প্রথমবারের মতো ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হচ্ছে।
ভোটের দিন পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে একজন করে ৯ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবেন। অপর দিকে পত্নীতলা উপজেলায় ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ১১৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯৯ হাজার ২৭১ এবং নারী ভোটার সংখ্যা ৯৯ হাজার ৮৪৬ জন। নির্বাচনে ৭১ জন প্রিজাইডিং কর্মকর্তা ও ৪০২ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৮০৪ জন। এবং ৭১ টি ভোট কেন্দ্রে স্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৪০২ এবং অস্থায়ী ২৮ টি। ভোটের দিন ১২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবে।
জেলা নির্বাচন কমিশন কর্মকর্তা মো: তারিফুজ্জামান বলেন, এই আসনের মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ১৩২জন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন ও নিরাপত্তার দায়িত্বে বিপুল সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছাড়াও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ও সাধারণ কেন্দ্রে পুলিশ, আনসার, পুলিশের মোবাইল টিম, স্ট্রাইকিং টিম ও চেকপোস্ট নিয়মিত কাজ করছে। আমরা আশা করছি শান্তিপূণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আর্থিক সহায়তা

নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও সচেতনতামূলক র্যালি

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

বগুড়া-৬ উপনির্বাচনে দ্বিগুণের বেশি ভোটে এগিয়ে বিএনপি প্রার্থী

বর্তমান সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপির অভিযোগ: পরওয়ার

নওগাঁয় ১৪ ঘণ্টার অভিযানে ৪ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দর নির্বাচন করে জাতির কাছে দেওয়া ওয়াদা পূরণ করেছি: সিইসি

