ঈদে নিজেরা আনন্দ না করে নগরবাসীর নিরাপত্তায় ছিলেন পুলিশ সদস্যরা : ডিএমপি কমিশনার

নগরবাসীর নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতেই নিজেদের ঈদ আনন্দ বিসর্জন দিয়েছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা—এমনটাই জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ঈদুল আজহার জামাতে অংশ নেন ডিএমপি কমিশনার। ঈদের নামাজে অংশ নেন বিভিন্ন স্তরের পুলিশ সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাধারণ মুসল্লিরাও।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর ডিএমপি কমিশনার উপস্থিত সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, “নগরবাসী যেন স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। তারা পরিবারের সঙ্গে ঈদ করতে পারেননি, কিন্তু নাগরিকদের মুখে হাসি ফুটিয়ে দিয়েছেন। আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।”
ডিএমপি সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও সেবা নিশ্চিতে রাস্তায়, মসজিদে ও জনবহুল এলাকাগুলোতে সতর্ক নজরদারি অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

