কমলাপুরে উপচে পড়া ভিড়, ঘরমুখো মানুষের স্রোত

আগামী শনিবার ঈদুল আজহা। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। আর সে কারণেই ঢাকার কমলাপুর রেলস্টেশনে বৃহস্পতিবার (০৫ জুন) সকাল থেকেই দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।
সরেজমিন ঘুরে দেখা গেছে, স্টেশনের প্রবেশপথে নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের টিকিট যাচাই ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম ধাপে টিকিট ছাড়া কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না। এরপর দ্বিতীয় ও তৃতীয় ধাপে টিকিট দেখিয়ে ধাপে ধাপে এগোচ্ছেন যাত্রীরা।
কমলাপুরে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, ঈদের সময় বড় ভিড় হওয়ায় চুরি-ছিনতাইসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছেন। সঙ্গে রয়েছে মোবাইল কোর্টের তৎপরতা।

স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, “এবারের ঈদযাত্রা স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো ট্রেন শিডিউল বিপর্যয়ে পড়েনি। সকাল থেকে ১৫টি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে, পুরো দিনে ৬৩টি ট্রেন যাত্রী নিয়ে ঢাকা ছাড়বে।”
এদিকে যাত্রীরাও জানাচ্ছেন স্বস্তির কথা। কেউ কেউ বলছেন, আগের মতো দুর্ভোগ এবার আর নেই। শিডিউল ঠিক থাকায় ভোগান্তি হয়নি, আর টিকিট পাওয়াতেও বাড়তি ঝামেলা পোহাতে হয়নি।
তিন স্তরের টিকিট চেকিং, মোবাইল কোর্ট, আর নিরাপত্তা বাহিনীর সক্রিয় উপস্থিতি—সব মিলিয়ে এবারের ঈদযাত্রা অনেকটাই শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ বলেই মনে করছেন যাত্রীরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঈদের আনন্দ নিয়ে বাড়ি ফেরা হলো না রবিউলের

ঈদের দিন শ্বশুরবাড়িতে গিয়ে হামলার শিকার আ.লীগ নেতা

প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

নাড়ির টানে ঘরে ফেরা মানুষের ওপর চরম জুলুম হচ্ছে: জামায়াত আমির

কিছু মোবাইল সাংবাদিক অপসাংবাদিকতা করছে: আতিকুর রহমান রুমন

ডেমরা পুলিশ লাইন্স থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা

বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা

