ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

এবারের ঈদুল ফিতরে চাঁদাবাজির ঘটনা আগের তুলনায় কমেছে এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (২১ মার্চ) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, এবারের ঈদকে ঘিরে যে ধরনের শঙ্কা ছিল, বাস্তবে পরিস্থিতি তেমন হয়নি। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তার তুলনায় দেশের মানুষ স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারছেন।
তিনি আরও বলেন, অন্য বছরের তুলনায় এবারের ঈদ মোটামুটি শান্তিপূর্ণভাবেই কাটছে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বিচ্ছিন্নভাবে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে নৌযান দুর্ঘটনাকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেন তিনি।
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে রাখতে হলে সব ধরনের দুর্বৃত্তায়নের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং মানবাধিকার রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই হবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

