নাড়ির টানে ঘরে ফেরা মানুষের ওপর চরম জুলুম হচ্ছে: জামায়াত আমির

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের দুর্ভোগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, ঈদযাত্রায় সাধারণ মানুষের ওপর ‘চরম জুলুম’ চলছে এবং এ পরিস্থিতির দায় সরকারেরই নিতে হবে।
শুক্রবার (২০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি দাবি করেন, এবারের ঈদযাত্রায় পরিবহন খাতে যে বিশৃঙ্খলা দেখা গেছে, তা দেশের ইতিহাসে অন্যতম জঘন্য উদাহরণ।
জামায়াত আমির বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পরপরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছিল, সেটিই বর্তমান অব্যবস্থাপনার মূল কারণ হিসেবে কাজ করেছে। তার ভাষ্য, বাস্তব পরিস্থিতি না বুঝে দেওয়া এসব বক্তব্যই সংকটকে আরও বাড়িয়ে তুলেছে।

তিনি আরও অভিযোগ করেন, সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে বলা হচ্ছে যে ঈদে বাস ভাড়া কম নেওয়া হচ্ছে। অথচ বাস্তবে যাত্রীরা অতিরিক্ত ভাড়া গুনছেন এবং নানা ভোগান্তির শিকার হচ্ছেন।
শফিকুর রহমান প্রশ্ন তোলেন, “জনগণের এই দুঃখ-কষ্ট দেখবে কে?” একই সঙ্গে তিনি শঙ্কা প্রকাশ করেন, দেশের পরিস্থিতি আবারও ‘ফ্যাসিবাদের’ দিকে যাচ্ছে কি না।
স্ট্যাটাসে তিনি সতর্ক করে বলেন, কেউ যদি ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করে, তবে তা জনগণ ও তরুণ সমাজ মেনে নেবে না। পরিস্থিতি সামাল দিতে এখনই সংশ্লিষ্টদের সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। অন্যথায় ভবিষ্যতে এর দায় সংশ্লিষ্টদেরই বহন করতে হবে বলে মন্তব্য করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করছে নানা অপশক্তি: রুহুল কবির রিজভী

