কলকাতায় ছিনতাই হওয়া আইফোন চট্টগ্রামে উদ্ধার

ভারতের কলকাতায় ছিনতাই হওয়া একটি আইফোন প্রায় তিন মাস পর বাংলাদেশের চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। কলকাতায় ছিনতাই হওয়ার পর মোবাইলটি সীমান্ত পেরিয়ে সেটটি হাত বদল হয়ে চলে আসে বাংলাদেশে। প্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের জলসা নগরী মার্কেট থেকে ফোনটি উদ্ধার করা হয়।
জানা যায়, পশ্চিমবঙ্গের বিধানসভায় কর্মরত চিকিৎসক দীপান্বিতা সরকার। গত ২৪ এপ্রিল কলকাতার মহেশতলা থানাধীন জিনজিরা বাজার এলাকায় ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে দীপান্বিতা সরকার নামের এক চিকিৎসক মোবাইলে কথা বলছিলেন।
হঠাৎ করে তার হাত থেকে মোবাইলফোনটি কেড়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ওই তরুণী তার ফোনটিকে ট্র্যাক করতে থাকেন। পরবর্তীকালে দেখা যায় ফোনটির অবস্থান বাংলাদেশের চট্টগ্রামে।

এরপর ওই তরুণী চট্টগ্রাম মেট্রোপলিটান পুলিশের সাথে যোগাযোগ করেন। পরে তদন্তে নামে বাংলাদেশ পুলিশের সিআইডি। বেশ কয়েকদিনের চেষ্টায় তারা ফোনটিকে উদ্ধার করে।
উদ্ধার অভিযানকারী দলের নেতৃত্ব দেন সিএমপি গোয়েন্দা পুলিশের (এসআই) রবিউল ইসলাম। রবিবার (৬ জুলাই) আইফোন-১৪ প্লাস ফোনটি তার মালিক দীপান্বিতা সরকারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
ফোন পেয়ে একটি ভিডিও বার্তায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে ধন্যবাদ জানিয়ে দীপান্বিতা সরকার বলেন, বাংলাদেশ পুলিশ যদি অগ্রাধিকারের ভিত্তিতে না দেখত, তবে হয়তো কোনদিনই আমি আমার ফোনটি খুঁজে পেতাম না। এবং এই ফোনের লক খুলে ফেললে আমার বড় ক্ষতি হয়ে যেতে পারত।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

