কুমিল্লার মহাসড়কের পাশে রাখা প্রাইভেটকারে ধাক্কা, চালক নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কের পাশে রাখা প্রাইভেটকারে ধাক্কায় মো: আবু হানিফ মোল্লা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৫ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা উত্তর পাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মাসুদ রানা।
নিহত মো: আবু হানিফ মোল্লা পাবনা সদর উপজেলার গয়েশপুর এলাকার মো: মহি মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আবু হানিফ তার ভাড়ায় চালিত প্রাইভেটকার যোগে চার বন্ধু মিলে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা এলাকায় মহাসড়কের পাশে প্রাইভেটকারটি রেখে মসজিদে নামাজ পড়তে যান। মসজিদ থেকে বের হয়ে আবু হানিফ সবার আগে গাড়িতে উঠেন। সেই মুহূর্তে চট্টগ্রামমুখী একটি গাড়ি প্রাইভেটাকারটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে প্রাইভেটাকারটি সড়ক থেকে ছিটকে নিচে পড়ে দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা আবু হানিফ গুরুতর আহত হন। দুঘটনার শব্দ শুনে অন্য ৩ বন্ধু তাড়াতাড়ি মসজিদ থেকে বের হন, আহত আবু হাানিফকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাইভেটকার চালক আবু হানিফের মৃত্যু হয়।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
