কুমিল্লার হোমনায় নিখোঁজের ৬ দিন পর পুকুরে ভাসছিল শিশুর লাশ

কুমিল্লার হোমনায় নিখোঁজের ছয় দিন পরে মো: আবরার ফাহাদ (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের পেছনের পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশু মো: আবরার ফাহাদ (৪) হোমনা উপজেলার জগন্নাতকান্দি মাথাঙ্গা এলাকার মো: আল আমিনের ছেলে।
শিশুটির বাবা আল আমিন জানান, গত (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আমি ও আমার স্ত্রী খাদিজা জমি রেজিস্ট্রেশন করতে আমাদের ছেলে আবরার ফাহাদকে সঙ্গে নিয়ে সাব রেজিস্ট্রি অফিসে যাই। এর কিছুক্ষণ পরই আমাদের চোখ ফাঁকি দিয়ে ছেলে আবরার কোথায় যেন হারিয়ে যায়। আশেপাশে অনেক খোঁজাখুঁজি করলেও তার কোনও সন্ধান পাই নাই। আজ সকালে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধারের কথা শুনে থানায় এসে আমার ছেলের লাশ শনাক্ত করি।

কুমিল্লার হোমনায় পুকুর থেকে ভাসমান শিশুর লাশ উদ্ধারের বিষয়ে, হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জয়নাল আবেদিন জানান, লাশের গাঁয়ে কোনো আঘাতের চিহ্ন নেই। কোনো লিখিত কোন অভিযোগ না থাকায় দাফনের জন্য পরিবারের কাছে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

