কোটা সংস্কার আন্দোলনের আরও দুই সমন্বয়ক ডিবি’র হেফাজতে

কোটা সংস্কার আন্দোলনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও দুইজন সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।
শনিবার (২৭ জুলাই) সন্ধ্যার দিকে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে ডিবি’র হেফাজতে নেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন গেয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুনায়েদ আলম সরকার। আজ রাত পৌনে ৯টার দিকে তিনি বলেন, সন্ধ্যার দিকে সারজিস ও হাসনাতকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের এই দুই সমন্বয়ক’কে ব্যক্তিগত নিরাপত্তা দিতে ও সম্প্রতি কোটা আন্দোলনের ঘটনাবলি সম্পর্কে তথ্য জানতে তাদের হেফাজতে নেওয়া হয়েছে।
এর আগে, শুক্রবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন থাকা কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নিয়ে যান সাদাপোশাকে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য। এ সময় আসিফের সাথে থাকা কোটা আন্দোলনের আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদারকেও তুলে নেওয়া হয়। পরে রাতে ডিবির পক্ষ থেকে এই তিনজন’কে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানানো হয়। নাহিদ, আসিফ ও বাকের এখনও ডিবির হেফাজতে আছেন।
গেয়েন্দা পুলিশের হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের এই ৫ সমন্বয়কই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নাহিদ ইসলাম সমাজবিজ্ঞান বিভাগের (২০১৬-১৭) শিক্ষাবর্ষের ছাত্র। আসিফ মাহমুদ ভাষাবিজ্ঞান বিভাগের (২০১৭-১৮) শিক্ষাবর্ষের ছাত্র। আবু বাকের ভূতত্ত্ব বিভাগের (২০১৯-২০) শিক্ষাবর্ষের ছাত্র। সারজিস আলম প্রাণিবিদ্যা বিভাগের আর হাসনাত আবদুল্লাহ ইংরেজি বিভাগের (২০১৬-১৭) শিক্ষাবর্ষের ছাত্র।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কিছু মোবাইল সাংবাদিক অপসাংবাদিকতা করছে: আতিকুর রহমান রুমন

ডেমরা পুলিশ লাইন্স থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা

বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা

বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

ঈদ উদ্যাপনে বাড়ির পথে নগরবাসী, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়

রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

নিখোঁজের ২৪ দিন পর কলাবাগান থানার এসআই উদ্ধার

৬ চীনা নাগরিকসহ অনলাইন জুয়া ও সাইবার প্রতারণা চক্রের ৯ সদস্য গ্রেফতার

