ক্রিকেটার কাজী অনিকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন, মৃত্যুর হুমকির অভিযোগ

ক্রিকেটার কাজী অনিকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও মৃত্যুর হুমকির অভিযোগ করেছেন তার স্ত্রী। বাংলাদেশের পেস বোলার কাজী অনিকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছেন তার স্ত্রী নুসরাত নীরা। তাকে নাকি মৃত্যুর হুমকিও দিয়েছেন কাজী অনিক। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট লিখেছেন ’ক্রিকেটার কাজী অনিক’ আমার স্বামী নেশাখোর বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে কথা বলতে চাইলে অনিকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
বেশ লম্বা এক ফেসবুকে স্ট্যাটাসে অনেক কয়েকটা স্ক্রিনশট যুক্ত করেন নুসরাত নীরা। সেগুলোতে স্বামীকে পরকীয়ায় আসক্ত বলে অভিযোগ এনেছেন তিনি। নীরা আরও লেখেন, ‘অনেক অপমান, মানসিক নির্যাতন,শারীরিক, নির্যতন সহ্য করার পর, বারবার আমকে মেরে ফেলার হুমকি পাওয়ার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে একটা নেশাখোর এবং মানসিক বিকারগ্রস্ত জুয়াড়ি লোকের সঙ্গে সংসার তো দূর, আর একটা দিনও থাকা সম্ভব নয়। কাজী অনিকের জন্য তার জীবন ধ্বংস হয়েছে বলে অভিযোগ করেন তার স্ত্রী নীরা। তিনি লেখেন, দেখে নিয়েন আপনারা, ক্রিকেট পেশার আড়ালে, ভালো মানুষের আড়ালে অনিক ইসলাম আমার জীবনটা কীভাবে ধ্বংস করল। আমি জোর দিয়ে বলতে পারব আমাদের এই ৭ বছরের সম্পর্ক একমাত্র আমার জন্যই এই সংসার টিকে ছিল।
শুধু তার স্ত্রী নীরা না, কাজী অনিকের অত্যাচারে তার বাবা-মাও নাকি অতিষ্ঠ। ঢাকার সবুজবাগ থানায় অনিকের মা-বাবা নাকি জিডিও করেছেন। নুসরাত নীরা লেখেন, ওর অত্যাচারে বাধ্য হয়ে ওর নিজ বাবা-মা সবুজবাগ থানায় গিয়ে আপন ছেলের নামে জিডি করেছে এবং পুলিশ ডেকে এনে মাঝরাস্তায় ওকে নিয়ে টানাটানিও করেছে। যা বলার মতো না অনেক কিছু বলার ইচ্ছে থাকলেও বর্তমানে আমি আসলেই ভাষা হারিয়ে ফেলেছি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে জরিমানার জেরে দুই মাংস বিক্রেতার দ্বন্দ্বে থানায় অভিযোগ

শেরপুরে স্কুলছাত্রকে বিবস্ত্র করে চুল কেটে নির্যাতন, গ্রেপ্তার ১

শেরপুরে যৌতুকের দাবিতে গৃহবধূর পিঠে গরম তেল, স্বামী গ্রেপ্তার

কিছু মোবাইল সাংবাদিক অপসাংবাদিকতা করছে: আতিকুর রহমান রুমন

ডেমরা পুলিশ লাইন্স থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা

বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা

বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

ঈদ উদ্যাপনে বাড়ির পথে নগরবাসী, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়

