গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

গাইবান্ধার পলাশবাড়ীতে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে স্বদেশ চন্দ্র (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। সে একজন গ্রাফিক ডিজাইনার ছিলেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে রংপুর ডক্টরস্ ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত স্বদেশ চন্দ্র পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত সুদেব চন্দ্রের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পলাশবাড়ী পৌর শহর থেকে ওষুধ নিয়ে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন স্বদেশ। এ সময় উপজেলার বগুড়া বাসস্ট্যান্ড এলাকায় বিপরীতমুখী অন্য একটি বাইকের সঙ্গে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত হন স্বদেশ। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান স্বদেশ।
গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্বদেশ চন্দ্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো: সাজ্জাদ হোসেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অর্থ পাচার মামলায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চার দিনের রিমান্ডে

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

গাইবান্ধায় সড়ক ও রেলসেতু বাস্তবায়নের দাবিতে মশাল প্রজ্বালন

চলন্ত ট্রেন থেকে ঝুলন্ত নারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করলেন ট্রেনচালক

গাঁজা পাচারকালে পুলিশের এএসআই গ্রেফতার

হত্যা মামলায় ‘সি ইউ নট ফর মাইন্ড’ খ্যাত শ্যামল গ্রেফতার

গাইবান্ধায় টার্মিনাল থেকে যাত্রীবাহী বাস চুরি

জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জুয়াড়ি আটক

গাইবান্ধায় ট্রাক চাপায় সাবেক সেনা সদস্য নিহত

